VT-420
টেরাটিন এবং ইন্ডাস্ট্রিয়াল শিটে ওয়াটারপ্রুফিং এবং জং প্রতিরোধ করা হয়
✓ বৈশিষ্ট্যসমূহ
VT-420 একটি বিটুমিন অ্যালুমিনিয়াম যুক্ত অ্যারোসোল টেপ। এটি কালো বিটুমিনের সংমিশ্রণ যা শক্তিশালী অ্যালুমিনিয়াম ফিল্ম দ্বারা আচ্ছাদিত।
- খুব সহজে এবং দ্রুত ছিদ্র বন্ধ করা যায়।
- সম্পূর্ণ ব্যবহারের উপযোগী টেপ যা রোলার আকারে পাওয়া যায়।
- সব ধরনের আবহাওয়া উপযোগী এবং দীর্ঘস্থায়ী।
✓ ব্যবহারের নির্দেশনা
- এটি সাধারণ টেপ এর মতই ব্যবহার করা যায়।
- টিন অথবা প্লাস্টিক পরিষ্কার ও শুকানো করে প্রয়োজন অনুযায়ী কেটে নিয়ে ব্যবহার করা যায়।
VT-620
বিল্ডিং এর যে কোন ধরনের ফাটল/ এক্সপ্যানশন জয়েন্টে ব্যবহার উপযোগী
✓ বৈশিষ্ট্যসমূহ
- এমএস সিল্যান্ট উন্নত এমএস প্রযুক্তিতে তৈরি।
- আবহাওয়া জনিত কারণে সহজে সিলিকন ফেটে যায় না।
- এটি ব্যবহারের সময় দুর্গন্ধ ওঠে না।
- বিল্ডিং এর ফাটল এর জন্য খুবই কার্যকরী।
✓ ব্যবহারের নির্দেশনা
- এটি বিল্ডিংয়ের ফাটলে দৈর্ঘ্য-প্রস্থ সমানুপাতিত হারে ব্যবহার করতে হবে।
- ব্যবহারের পূর্বে দেয়ালের আলগা প্লাস্টার ভালোভাবে অপসারণ করতে হবে অথবা কংক্রিট প্রাইমার ব্যবহার করতে হবে।
VT-410
সাধারণ জ্যাম ও স্যাঁতস্যাঁতে প্রতিরোধে বেজমেন্ট, কংক্রিটের দেয়াল এবং ছাদে ব্যবহার করা যায়
✓ বৈশিষ্ট্যসমূহ
- VT-410 অ্যাক্রিলিক বেসড কোটিং।
- দেয়ালের উপরিভাগের জন্য পানি প্রতিরোধের কাজ করে।
- এটি ব্যবহারে ছাদের উপরিভাগ মসৃণ এবং পরিষ্কার হয় না।
- দেয়ালে কঠিন, টেকসই, নিঃশ্বাস এবং নমনীয় আবরণ প্রদান করে।
- বাতাসের ক্ষতিকর গ্যাস থেকে দেয়ালকে রক্ষা করে।
- এটি পরিবেশের জন্য ক্ষতিকারক নয়।
- VT-410 অ্যাক্রিলিক ও শক্ত হওয়ায় দেয়ালে এবং ছাদে ছিদ্র হয় না।
✓ ব্যবহারের নির্দেশনা
- ব্যবহারের পূর্বে ভালোভাবে মিক্সার করে নিতে হবে।
- ব্রাশ, রোলার, স্প্রে দ্বারা ব্যবহার করা যায়।
VT-430
VT-430 Vital SBR Latex
✓ বৈশিষ্ট্যসমূহ
সিরামিক টাইলস, মার্বেল, কংক্রিট অথবা ফ্লোরের উপরিভাগকে করে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী।
- এটি একটি ওয়াটার বেজড সিনথেটিক পলিমার যা কংক্রিট এবং মর্টারের কার্যক্ষমতা বৃদ্ধি করে।
- কার্বনেশন প্রতিরোধ করে।
- পানি জমে থাকার ক্ষমতা হ্রাস করে।
- প্রেসিং, ফ্লেক্সচারাল এবং টেনসাইল শক্তি বৃদ্ধি করে।
✓ ব্যবহারের নির্দেশনা
- এটি ফ্লোরিং সিমেন্ট তৈরি করতে, কংক্রিট মেরামত করতে, প্রাথমিক কোটিং দেওয়ার জন্য, ফ্লোর জলরোধক করতে, মর্টার এবং গ্রাউট সহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়।
VT-442
ছাদ বা ছাদের র্যাঙ্গাল, সুইমিং-পুল, পানির ট্যাংক এবং যেকোনো ইমারতের বাইরের অংশে ব্যবহার উপযোগী
✓ বৈশিষ্ট্যসমূহ
- VT-442 পলিমার হতে তৈরি যা দেয়ালের ভিতরের অংশকে শুকনো রাখে এবং দেয়াল ক্ষয় থেকে রক্ষা করে।
- ০০.৩ মি.মি. পর্যন্ত ফাটল প্রতিরোধ করে।
- এটি সবধরনের আবহাওয়া উপযোগী।
- বিষমুক্ত হওয়ায় পানির ট্যাংকের দেয়ালেও ব্যবহার করা যায়।
- VT-442 ছাদ ও দেয়ালকে আস্প্রেস চাপ থেকে রক্ষা করে।
- সিমেন্টিয়াস হওয়ায় এটি কংক্রিটের মতো যা ছাদ এবং দেয়ালকে ভালোভাবে আটকে রাখে।
✓ ব্যবহারের নির্দেশনা
- শুরুর কাজের জায়গা ভালো করে পরিষ্কার করতে হবে।
- লিকুইড এবং পাউডার একসাথে মেলে ওয়াটারপ্রুফ প্রুফিং এর মিশ্রণ তৈরি করতে হবে।
- ওয়াটারপ্রুফিং এর ব্রাশ, পেইন্ট রোলার এবং স্প্রে মেশিন দ্বারা ব্যবহার করা যায়।
VT-400
কংক্রিট ও ইটের দেয়ালের স্যাঁতস্যাঁতে দূর করতে এবং ভূগর্ভস্থ ইমারতের দেয়ালে ব্যবহার উপযোগী
✓ বৈশিষ্ট্যসমূহ
- দেয়ালের ভিতরের অংশকে শুকনো রাখে।
- এটি নমনীয় ধূম্র মুক্ত, ফাঙ্গাস প্রতিরোধ করে।
- এটি ব্যবহারে কংক্রিটের ভিতর সূক্ষ্ম তরল পদার্থ ও বাতাস যেতে পারে না।
- উচ্চ তাপমাত্রা সহনীয় ও বৃষ্টিতে শ্যাওলা পড়তে দেয় না।
- কংক্রিটের দেয়ালে সহজেই ব্যবহার উপযোগী।
✓ ব্যবহারের নির্দেশনা
- ভালো ফলাফলের জন্য দুটি আস্তর ব্যবহার করতে হবে।
- প্রথম আস্তর শুকানোর আগেই দ্বিতীয় আস্তর ব্যবহার করতে হবে।
- ব্রাশ, রোলার, স্প্রে দ্বারা ব্যবহার করা যায়।